বগুড়া জেলা ডিবি পুলিশের মাদক উদ্ধার অভিযানে গত সোমবার (২৭ জুলাই) বিকেলে বগুড়া মহানগরের ৪ নং ওয়ার্ড মাদক কারবারীদের আঁতুর ঘর চকসূত্রাপুর বাস স্ট্যান্ড, হাড্ডি পট্টির কূখ্যাত মাদক সম্রাজ্ঞী অভিযুক্ত আসামী, মোছাঃ বেহুলা (৩৬), পিতা মৃত গনি শেখ ও ২ নং আসামী মোছাঃ বিথী (৩৫), স্বামীঃ মোঃ ফারুক মিয়া, উভয়ে চকসুত্রাপুর হাড্ডি পট্টি, থানা ও জেলা-বগুড়া।
অপরদিকে তাদের সহযোগী ৩ নং আসামী মোঃ রাব্বি হাসান (২২), পিতা আব্দুর রহিম, গাবতলী উপজেলা সদর ইউনিয়নের দারাইল বাজার এলাকার। তাদেরকে নিষিদ্ধ ঘোষিত অবৈধ ২ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী বেহুলার বিরুদ্ধে ১০টি মাদক মামলা ও ১৫টি মামলা বিথির বিরুদ্ধে ৫ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্ৰেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply