1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার বিশেষ অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ হান্নান শেখ (৪২) নামে এক কথিত পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত ১টা ২৫ মিনিটের দিকে পূর্ব নাওডোবা ইউনিয়নের ইসহাক মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হান্নান শেখ ওই এলাকার মৃত মান্নান শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু দক্ষিণ থানার একটি টহল দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোসলেম মৃধার বাড়ির সামনে একটি কাঁচা সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে হান্নান শেখকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের পাত্র তল্লাশি করে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ৮ দশমিক ৩ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost