1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

কালিয়াকৈরে মাদক মামলায় দুইজনের এক মাসের কারাদণ্ড

জুয়েল হোসেন, গাজীপুর স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মৃত সুনীল পালের ছেলে রঞ্জিত পাল জয় এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার ভাড়াটিয়া আনছার আলীর ছেলে মো. সুলতান মিয়া।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost