1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ট্রেড লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের সতর্কীকরণ নোটিশ

‎জুয়েল হোসেন, গাজীপুর, স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

‎গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙাচালা এলাকায় অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানে বৈধ ট্রেড লাইসেন্স ও ব্যবসায়িক নিবন্ধন না থাকায় সতর্কীকরণ নোটিশ দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎অধিদপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি পরিচালিত এক অভিযানে কামরাঙাচালা এলাকার এস এম ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির বৈধ ট্রেড লাইসেন্স ও ব্যবসায়িক নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন কসমেটিকস, প্রসাধনী ও নিত্যব্যবহার্য নকল পণ্য বাজারজাত করার অভিযোগও রয়েছে।

‎এ প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার আওতায় প্রতিষ্ঠানটিকে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ ট্রেড লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করে অধিদপ্তরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্কীকরণ নোটিশে উল্লেখ করা হয়েছে।

‎২৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও দাপ্তরিক সিল রয়েছে। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost