1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

অভিযোগের দুই ঘণ্টার মধ্যেই চোরাইকৃত মালামাল উদ্ধার

এস এম শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের দ্রুত অভিযানে দৃষ্টি প্রতিবন্ধী এক ব্যবসায়ীর চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড গোলচত্বরের পশ্চিম পাশে রাস্তার ওপর থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যবসায়ী মো. মোরশেদ (৪২)-এর তিনটি লাল ত্রিপাল ও ৭৭০টি স্যাভলন সাবান চুরি হয়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।

ঘটনার পর ২৭ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে কক্সবাজার সদর মডেল থানার আভিযানিক দল অভিযান পরিচালনা করে সদর উপজেলার পাহাড়তলী এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করে। একই সঙ্গে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost