1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত
শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের সদস্য ও আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পালং মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন হাওলাদারকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

আরও পড়ুন,

পুলিশের জানায়, দীর্ঘদিন ধরে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শদাতা ও যোগানদাতা হিসেবে কাজ করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। বর্তমানে আনোয়ার হোসেন হাওলাদার পালং মডেল থানার হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন, 

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অর্থদাতা, পরামর্শদাতা ও যোগানদাতা হিসেবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রতিক্রিয়া চলমান।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost