1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুটি আমেরিকান যুদ্ধবিমান ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

জর্ডানের আল-আজরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত দুটি যুদ্ধবিমান এবং তিনটি মার্কিন বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। এছাড়া আরও কয়েকটি বিমান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

তাসনিম নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ‘অপারেশন নাসর-২’-এর ২০তম তরঙ্গে এই হামলা চালানো হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এটি সাম্প্রতিক মার্কিন হামলার জবাব হিসেবে পরিচালিত হয়েছে।

আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স জর্ডানের আল-আজরাক ঘাঁটির যুদ্ধবিমানের আশ্রয়কেন্দ্র এবং একটি বড় পার্কিং র‌্যাম্পকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

তবে আইআরজিসির এই দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। হামলায় বিমান ধ্বংস বা ক্ষয়ক্ষতির তথ্যও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost