1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

৬ জন শিক্ষক দায়িত্বে থাকলেও বিদ্যালয়ে উপস্থিত ২ জন শিক্ষক

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ছয়জন শিক্ষক দায়িত্বে থাকলেও বিদ্যালয়ে উপস্থিত পাওয়া গেছে মাত্র দুইজন শিক্ষক। একই সময়ে বিদ্যালয়ে উপস্থিত ছিল মাত্র আটজন শিক্ষার্থী। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী থাকার পরও নিয়মিত পাঠদান ও উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ছয়জন শিক্ষক দায়িত্বে থাকলেও বিদ্যালয়ে মাত্র দুইজন শিক্ষক উপস্থিত থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের।

বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম। উপস্থিত আটজন শিক্ষার্থীর পাঠদানে দুইজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ নিয়েও প্রশ্ন ওঠে।

স্থানীয় অভিভাবকরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়মিত পাঠদান পরিচালনা করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost