1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুটি বাড়ি পুড়ে ছাই

মোঃ নজরুল ইসলাম, কালিয়াকৈর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বোয়ালী ইউনিয়নের রঘুনাথপুর নন্দীচালা গ্রামে মধ্যরাতে দুটি বসতবাড়িতে আগুনে পুড়ে ৫ টি কক্ষ পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। এসময় বাড়ি দুইটির ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে অর্জুন চন্দ্র মালো ও রাধা চন্দ্র মালোর বসত বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে রাধা বল্লভ মালো ও অর্জুন মালোর বসত বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিনহান শিখা দুটি বসত বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে দুটি বসত বাড়ি সহ ঘরের ভিতরে থাকা সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় ।

বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তিন ভান ঢেউটিন প্রদান করেন এবং স্থানীয় নেতাদের সহযোগীতার নির্দেশ দেন।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার কোন সংবাদ পাইনি। সংবাদ পেলে অবশ্যই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করতাম।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost