1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরন

মোঃ নজরুল ইসলাম, কালিয়াকৈর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা বাগান এলাকায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজী ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও তুরাগ নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

তিনি বলেন, বিএনপির আমাদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পহেলা সেপ্টেম্বর এদলের প্রতিষ্ঠা করেছিলেন। আজকে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র থেকে পাঁচদিন ব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তিকরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

আমাদের নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের যে অঙ্গীকার করেছিলেন তা বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বিশেষ করে এদেশের গণমানুষের উন্নয়নের স্বার্থে গনমুখী যে সকল কমসূচি দেশকে সামনের দিকে কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষার্থীদের জন্য বৃত্তি এধরণের সকল কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চাপাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডি জি রব্বানী, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন, বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আযম, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার উদ্দিন সহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost