1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ইরানের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরে হামলা চালানো এবং দক্ষিণ-পশ্চিম ইরানের আকাশে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আইআরজিসি জানায়, আন্দিমেশক শহরের আকাশে একটি ‘শত্রু’ এমকিউ-৯ ড্রোন তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

এদিকে ইরাকের কুর্দি বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট উত্তরাঞ্চলের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে। এ সময় মার্কিন দূতাবাসের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উঠতে দেখা গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost