1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সমঝোতার আহ্বান, না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

ক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না এলে ইরানের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি না হলে ইরানে ‘কেউই অবশিষ্ট থাকবে না’।

মঙ্গলবার ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনাদের অবশ্যই একটি চুক্তি করতে হবে। তা না হলে আপনাদের কেউই অবশিষ্ট থাকবে না।’

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের ক্ষেত্রে বেসামরিক মানুষের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে একই সঙ্গে তিনি আবারও ইরানকে সমঝোতায় আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বলেছি, চুক্তি করুন। তা না হলে আপনাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, তার এই বার্তা ইতোমধ্যে প্রতিনিধিদের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাক্ষাৎকার দেওয়ার প্রায় এক ঘণ্টা আগেও ইরানের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি কি মনে করেন ইরান শেষ পর্যন্ত একটি সমঝোতায় রাজি হবে? জবাবে তিনি বলেন, ‘তাদের তা করা উচিত। তবে তারা করবে কি না, আমি জানি না।’

ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো, যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা সংকট নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটিই এখন মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost