বগুড়ার শিবগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর এলাকায় গাংনাই নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন,
সোমবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
অভিযান শেষে ইউএনও জিয়াউর রহমান সংবাদমাধ্যমকে জানান, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply