1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

গাজীপুরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগ

সাঈদ আল সাগর, গাজীপুর সংবাদ প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার কলমেশ্বরে পুত্রবধূকে চেতনানাশক ওষুধ মিশ্রিত জুস পান করিয়ে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ অহিদ নামে এক ব্যক্তিকে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, মোহাম্মদ অহিদের ছেলে মোহাম্মদ আকাশের স্ত্রী সাদিয়া আফরিন সেতুকে কৌশলে সিঙ্গারা ও জুস খাওয়ানো হয়।

ভুক্তভোগীর দাবি, জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে অচেতন করার পর তার শ্বশুর তাকে ধর্ষণ করেন। ভুক্তভোগী আরও অভিযোগ করেন, ঘটনাটি প্রকাশ না করতে এবং বিষয়টি ধামাচাপা দিতে তাকে ও তার স্বামীকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়।
পরবর্তীতে অভিযুক্ত টঙ্গীর দত্তপাড়া এলাকার আমির আলী মার্কেটসংলগ্ন বাসায় অবস্থান করছিলেন। অভিযোগের বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশের এসআই মঞ্জুরের কাছে হস্তান্তর করেন। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ এস আই মোসাব্বির হোসেন গাছা থানা হস্তান্তর করে।

আরও পড়ুন, 

পুলিশ সূত্রে জানা যায়, বর্তমানে ভুক্তভোগী ও অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে। থানা মামলা হয়েছে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে । তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনি ভুক্তভোগীকে সিঙ্গারা ও জুস খেতে দিয়েছিলেন। তবে ধর্ষণের অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন, 

এদিকে, অভিযুক্তের অপর এক পুত্রবধূও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছেন বলে দাবি করা হয়েছে। এছাড়া ওই পুত্রবধূর পিতার একটি অডিও রেকর্ডিংয়ে একই ধরনের অভিযোগের উল্লেখ রয়েছে বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে। এসব তথ্যের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। এ ঘটনায় আইন অনুযায়ী তদন্ত অব্যাহত রয়েছে ।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost