বিগত ৬-৭ দিনের টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় আক্রান্ত কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ।
মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে আজ ১২ জুলাই ২০২৬ খ্রি: তারিখে চকরিয়া ও পেকুয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী, টৈ টং, সদর ইউ/পি নন্দীর পাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন কক্সবাজার জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সামীম কবীর মহেদয়।
মানবিক সহায়তার পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সাথে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়।
Leave a Reply