অনলাইন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে প্রায় ২ হাজার—অক্টোবরেই প্রাণ গেছে ৮৬ জনের

ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে প্রায় ২ হাজার—অক্টোবরেই প্রাণ গেছে ৮৬ জনের

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৩১ জন। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ১৪ দিনেই মৃত্যু হয়েছে ৮৬ জনের।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ১৭৭ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ২৩৮ জন। এ ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩২ জন।

বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৩৪ জন, ময়মনসিংহে ১০০ জন, রাজশাহীতে ২৩০ জন, রংপুরে ৭০ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন। ওই মাসে মৃত্যু হয়েছিল ১৪৮ জনের, যা চলতি বছরের মাসভিত্তিক সর্বোচ্চ মৃত্যু।

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮০৩ জন। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।

ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব আরও বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

১

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২

পাবনায় জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

৩

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন

৪

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চার জেলের ১৬ দিন করে কারাদণ্ড

৫