মোঃ নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 
১৫ অক্টোবর ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমানো টাকা বিএনপি প্রার্থীকে দিল দুই শিশু, আবেগাপ্লুত মির্জা ফয়সল

 

নির্বাচনী প্রচারণার খরচে সহায়তা করতে নিজেদের ব্যাংকে জমানো টাকা বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনের হাতে তুলে দিয়েছে দুই শিশু। শিশু দুটির এমন ব্যতিক্রমী উদ্যোগ ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যেই এ ঘটনা সৃষ্টি করে এক আবেগঘন মুহূর্তের।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বটতলী এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন যখন ভোটারদের সঙ্গে মতবিনিময় করছিলেন, তখন দুই শিশু তাদের ব্যাংকে সঞ্চিত টাকা তাঁর হাতে তুলে দেয়।

শিশু দুটির এমন আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে মির্জা ফয়সল আমিন তাদের জন্য সবার কাছে দোয়া চান।

শিশুদের এই উদ্যোগ তাঁর প্রতি তাদের ভালোবাসা ও সমর্থনের এক আবেগঘন প্রকাশ হিসেবে প্রচারণাস্থলে উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

এদিকে, নির্বাচনী প্রচারণার সময় মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-১ আসনের উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন, তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং এলাকার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

দুই শিশুর নিজেদের সঞ্চিত অর্থ প্রার্থীর হাতে তুলে দেওয়ার ঘটনাটি নির্বাচনী প্রচারণায় এক ব্যতিক্রমী ও আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

১

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২

পাবনায় জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

৩

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন

৪

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চার জেলের ১৬ দিন করে কারাদণ্ড

৫

জমানো টাকা বিএনপি প্রার্থীকে দিল দুই শিশু, আবেগাপ্লুত মির্জা ফয়সল

৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ‘ধানের শীষের বিজয় মানে বালিয়া ইউনিয়নের বিজয়’

৭

সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ,গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শন

৯

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাকু সম্মেলন থেকে বাংলাদেশের ওয়াকআউট

১০