মহা পবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ ইং উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসার প্রস্তুতি ও বাস্তবায়নকে সামনে রেখে পাবনায় জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের অংশগ্রহণে এক যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আছর নামাজের পর নগরবাড়ি জাকের পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেড়া উপজেলা (আমিনপুর থানা), সাঁথিয়া ও সুজানগর উপজেলার সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন দাওয়াতি ইসলামী জলসা সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা জাকের পার্টির সভাপতি মো. সন্তোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি, পাবনা জেলার সভাপতি মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সহসভাপতি মো. আবুল হোসেন।
সভায় উল্লেখিত উপজেলা ও থানার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি মো. শরিফুল ইসলাম, জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট, পাবনা জেলার সভাপতি মো. লিটন শেখ এবং যুব ফ্রন্ট, স্বেচ্ছাসেবক ফ্রন্টসহ জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় মহা পবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসার প্রস্তুতি জোরদার, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীদের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন