মোঃ নজরুল ইসলাম ‎কালিয়াকৈর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন

 

গাজীপুরের কালিয়াকৈর বেগম সুফিয়া মডেল হাই স্কুল ও নজরুল মেমোরিয়াল প্রাইমারি ইনস্টিটিউট এর বার্ষিক অভিভাবক দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দেওয়ান মোয়াজ্জেন হোসেনে ও রেজাউল করিম এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের সভাপতি ব্যারিস্টার খন্দকার দিদার উস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রা সরকার হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, বেগম সুফিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, গাজীপুর জেলা জাসাস এর সভাপতি এরশাদ ফকির, সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অভিভাবক ও ছাত্রছাত্রীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভালোভাবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, তোমাদের সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বাবা-মা ও শিক্ষকদের সম্মান করবে, নিয়মিত পড়াশোনা করবে এবং দেশের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করবে। তোমাদের সাফল্যের মধ্য দিয়েই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের মুখ উজ্জ্বল হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার খন্দকার দিদার উস সালাম শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এ বার্ষিক অভিভাবক দিবস শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

১

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২

পাবনায় জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

৩

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন

৪

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চার জেলের ১৬ দিন করে কারাদণ্ড

৫