admin
১৪ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ঢাকা থেকে ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—বেবিচকের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৭টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, সালামএয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব যাত্রীর বিভিন্ন দেশ হয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা থেকে তাঁদের পরিবহন করা হয়নি।

এর আগে, ১১ অক্টোবর হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর প্রভাবে সৌদি আরবগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বন্ধ রেখেছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স রিয়াদগামী ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করেছে।

ফ্লাইট বাতিলের কারণে যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। পরিস্থিতির ওপর নির্ভর করছে সৌদি আরবের সঙ্গে আকাশপথে যোগাযোগ কবে স্বাভাবিক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-এনসিপিকে করুণভাবে দিতে হবে : রাশেদ খান

১

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে ভারত: বিজেপি নেতার

২

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৩

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৪

পাবনায় জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

৫

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন

৬