মোঃ নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 
১৫ অক্টোবর ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ‘ধানের শীষের বিজয় মানে বালিয়া ইউনিয়নের বিজয়’

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ‘ধানের শীষের বিজয় মানে বালিয়া ইউনিয়নের বিজয়’

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীনের নির্বাচনী প্রচারণা ঘিরে বালিয়া ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ধানের শীষের পক্ষে বক্তব্য দেন বালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ২ নম্বর বালিয়া ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন।

সম্প্রতি বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

বক্তব্যে মো. আনোয়ার হোসেন বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীনের বিকল্প নেই। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন অব্যাহত রাখা এবং তৃণমূলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উঠান বৈঠকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা এবং স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

১

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২

পাবনায় জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

৩

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন

৪

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চার জেলের ১৬ দিন করে কারাদণ্ড

৫

জমানো টাকা বিএনপি প্রার্থীকে দিল দুই শিশু, আবেগাপ্লুত মির্জা ফয়সল

৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ‘ধানের শীষের বিজয় মানে বালিয়া ইউনিয়নের বিজয়’

৭

সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার