বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. নাজমুল হুদা গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাঁরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
খন্দকার মো. নাজমুল হুদা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আদমজী সন্স লিমিটেডের উপ-প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
এদিকে, বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটের সেমিনার কক্ষে দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শনকালে তাঁরা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষা ও প্রশিক্ষণের পরিবেশ এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মমিনুল হক (অতিরিক্ত দায়িত্ব), জুনিয়র ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল) এস. এম. জাহাঙ্গীর কবির ও মোঃ রফিকুল ইসলাম এবং জুনিয়র ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল) এস. এম. জাহিদুল হক, মোঃ আশরাফুল ইসলাম, গোলাম ফজলে রাব্বি ও সুপ্রভাত মিত্র
মন্তব্য করুন