ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল-আমিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকার সাতানিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. আল-আমিনকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৯ গ্রাম এবং আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।
গ্রেপ্তার আল-আমিন বলিয়ারপুর সাতানিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুস সাত্তার এবং মায়ের নাম মোছা. পারভীন বেগম।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন