রাজধানীর দক্ষিণখান পুরাতন থানার মোড় এলাকায় প্রায় পাঁচ কাঠা জমির ওপর নির্মাণাধীন একটি বহুতল ভবনে রাজউকের অনুমোদিত নকশার বাইরে নির্মাণকাজ ও বিভিন্ন ধরনের পরিবর্তনের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ভবনটির মালিক হিসেবে জাকির গং-এর নাম জানা গেছে।
অভিযোগ রয়েছে, ভবনটির বিভিন্ন ফ্লোরে নকশার বাইরে অতিরিক্ত ডেভেলপমেন্টের কাজ চলছে। সম্প্রতি রাজউকের কর্মকর্তা ও ইন্সপেক্টর সরেজমিনে গিয়ে অনুমোদিত নকশা দেখতে চাইলে সংশ্লিষ্টরা নকশা দেখাতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ।
এ ছাড়া ভবনের আশপাশে চলাচলের জায়গা সংকুচিত হওয়া, প্রয়োজনীয় সেফটি নেট ও নির্মাণ-সংক্রান্ত তথ্যসম্বলিত সাইনবোর্ড না থাকার অভিযোগও রয়েছে।
সাংবাদিকরা বিষয়টি নিয়ে মুঠোফোনে জানতে চাইলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সাংবাদিকদের তথ্য দিতে বাধ্য নন—এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, ভবনটির নির্মাণকাজ অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে কি না এবং নকশার বাইরে অতিরিক্ত নির্মাণকাজ চলছে কি না—রাজউকের পক্ষ থেকে বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
Leave a Reply