1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নড়িয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন

ফিরোজআলম জেলা প্রতিনিধি, শরীয়তপুর
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র শ্লোগানকে সামনে রেখে, এবং জনপ্রত্যাশা পুরনে শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রস্তুতি বিকল্প নেই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নড়িয়া উপজেলা শাখার মজলিসে শুরার অধিবেশন  ৫ সেপ্টেম্বর শনিবার দুপুর তিনটায় নড়িয়া উপজেলার মডেল মসজিদ অডিটোরিয়াম ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা  করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার  সভাপতি এ্যাডভোকেট সরদার  মানিক মিয়া।

ইসলামী আন্দোলন  বাংলাদেশ  এর নড়িয়া শাখার সভাপতি  বিএম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে  ও সেক্রেটারি মুহাম্মদ নিজাম উদ্দিন  দেওয়ান এর সঞ্চালনায়  অনুষ্ঠিত শুরা অধিবেশনে  সহ সভাপতি হাফিজুর রহমান শরীয়তপুরী, সহসভাপতি মুফতি সাইফুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মোহাম্মদ ফিরোজ আলম ঢালী সহ  জেলার ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন এই দ্বিবার্ষিক কমিটিতে  সভাপতি মুফতি ইমরান হোসেন, সহ সভাপতি মুস্তাফিজুর রহমান ও সেক্রেটারি ডাঃ মুহাম্মদ নিজাম উদ্দিন দেওয়ান  নির্বাচিত হন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost