1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বগুড়া শেরপুরে বাউল শিল্পীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার -২, পলাতক- ৪

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

বগুড়ার শেরপুরে এক বাউল শিল্পীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করে।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার দুবলাগাড়ি গ্রামের মো. রায়হান (২৮) ও তাজপাড়া গ্রামের পারভেজ হাসান (২৬)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্থানীয় একজন বাউল শিল্পী। শুক্রবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে দেখা করতে তিনি শেরপুর শহরে আসেন। এ সময় রায়হান তাঁকে চাচার বাসায় নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে সঙ্গে নেন। পরবর্তীতে পৃথক দুটি স্থানে রায়হান ও পারভেজ ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় আরও কয়েকজন তাঁকে ধর্ষণের চেষ্টা চালান।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে রায়হান ও পারভেজকে হাতেনাতে আটক করে। পরে ৯৯৯-এ খবর দেওয়া হলে শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুজনকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শনিবার ( ৫ আগষ্ট ) দুপুরে ভুক্তভোগী বাউল শিল্পী বাদী হয়ে শেরপুর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দুজনসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গণধর্ষণের ঘটনায় মামলা নিবন্ধিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost