হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করা একটি দূরনিয়ন্ত্রিত মার্কিন ড্রোন বোটে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালির একটি ‘সুরক্ষিত এলাকায়’ প্রবেশের চেষ্টা করা ওই মার্কিন ড্রোন বোটে হামলা চালায়।
এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আইআরজিসি আরও বলেছে, অঞ্চলটি ছেড়ে যাওয়া এবং তাদের কর্মকাণ্ড বন্ধ করা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো পথ নেই।
তবে হামলায় মার্কিন ড্রোন বোটটির কী ধরনের ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
Leave a Reply