1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

কালিয়াকৈরে অবৈধভাবে নকল কীটনাশক তৈরির কারখানায় অভিযান

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে ‘এডভান্স ক্রপ/এগ্রীভিশন বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে নকল কীটনাশক উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটিতে কীটনাশক তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম পাওয়া গেছে। এ সময় বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার উপজেলার গোয়াল বাথান পশ্চিমপাড়া  এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা এনএসআই, গাজীপুরের তথ্যের ভিত্তিতে ‘এডভান্স ক্রপ/এগ্রীভিশন বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক হিসেবে শফিকুর ইসলাম  এবং প্রোডাকশন ম্যানেজার হিসেবে মো. মিঠুন হোসেন এর নাম জানা গেছে।

অভিযোগ রয়েছে, আবুল হোসেনের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সেখানে দীর্ঘ প্রায় সাত বছর ধরে অবৈধভাবে নকল কীটনাশক তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযানে প্রতিষ্ঠানটিতে কীটনাশক, বিভিন্ন ধরনের কেমিক্যালের ড্রাম, লেভেল, প্রাইস ট্যাগ মেশিন, ইটের গুঁড়াসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এছাড়া সেখানে কোনো ল্যাব এক্সপার্টও পাওয়া যায়নি।

অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা। অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযানকারী কর্মকর্তা জানান, কৃষকদের জন্য ব্যবহৃত কীটনাশক যেন অবৈধ ও মানহীনভাবে উৎপাদন বা বাজারজাত করা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, অবৈধভাবে কীটনাশক উৎপাদনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost