1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

পাঁচবিবিতে ২০০ পিস টাপেন্টাডলসহ যুবক আটক

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ জুয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক জুয়েল উপজেলার রতনপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। পাঁচবিবি থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগজানা ব্রিজ অতিক্রম করে রতনপুর বাজারগামী সড়কে অভিযান চালায় পুলিশ।

এ সময় ওই এলাকার আশরাফুলের বাড়ির সামনে সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় জুয়েলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জুয়েল অভিনব কৌশলে তার পরনের লুঙ্গিতে টাপেন্টাডল ট্যাবলেট পেঁচিয়ে বহন করছিলেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, আটক জুয়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পাঁচবিবি উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost