1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

পুঠিয়ায় জমির টপসয়েল কাটার দায়ে অকেজো ৩ এস্কেভেটর, দুজনের কারাদণ্ড প্রদান

সিহাব আলম সম্রাট, রাজশাহী স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর অকেজো করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ ডিজেল ধ্বংস ও ব্যাটারি জব্দ করা হয়েছে।

শুক্রবার পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অভিযানকালে পরিবহনের সুযোগ না থাকায় ফসলি জমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর পুরোপুরি অকেজো করা হয়।

মোবাইল কোর্টে টাঙ্গাইলের আজহারের ছেলে আব্দুর রহিম (২৮) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে পুঠিয়ার রাতোয়াল এলাকার শাহজাহান আলীর ছেলে শাহাবুদ্দীনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঘটনাস্থলে থাকা আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মোবাইল কোর্টে তার বিচার করা সম্ভব হয়নি। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ছয়টি ব্যাটারি জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা ২৫০ লিটারের বেশি ডিজেল ধ্বংস করা হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost