1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বগুড়ায় একাধিক মাদক মামলার আসামী মাদক কারবারী রফিকুল ইয়াবাসহ গ্রেফতার

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

বগুড়া মহানগরের ১৫ নং ওয়ার্ড দক্ষিণ গোদার পাড়ার মাদক কারবারী অভিযুক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম (৩৬) এর নিজ দখলীয় বসতবাড়ী থেকে আসামীর দেহ তল্লাশী করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্ত আসামী হলেন, ইয়াবা ট্যাবলেট কারবারী মোঃ রফিকুল ইসলাম (৩৬), পিতা মোঃ আলম মন্ডল, মাতা-মোছাঃ জাহেরা বেগম, মহানগরের ১৫ নং ওয়ার্ড দক্ষিণ গোদারপাড়া।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ইয়াবার একটি চালান ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করা হয়েছে, সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, মহানগরের দক্ষিণ গোদার পাড়ার অভিযুক্ত মাদক কারবারী মোঃ রফিকুল ইসলাম (৩৬) এর নিজ দখলীয় বসতবাড়ী এবং আসামীর দেহ তল্লাশী করে ২৫০ পিস ইয়াবা নামীয় ট্যাবলেট উদ্ধারসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উল্লিখিত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে, একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা বিচারাধীন। মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost