1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বগুড়ায় “ভাই-বোন ফুচকা, চটপটি” কারখানায় জরিমানা

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

মান্যবর জেলা প্রশাসক, বগুড়া মহোদয় এর সার্বিক নির্দেশনায় বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট থেকে বেলা ১১.৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া’র সহকারী কমিশনার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহজালাল এঁর নেতৃত্বে “ভাই-বোন ফুচকা ও চটপটি কারখানা” রহমান নগর, মৌ নার্সিং হোম সংলগ্ন, বগুড়া সদর, বগুড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-

১. ফুচকা তৈরির টেবিলের সাথেই ইঁদুর ধরে রেখে ফুচকা প্রস্তুত করতে দেখা যায়।
২. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফিচকা ও চটপটি তৈরি করতে দেখা যায় ;
৩. কবুতরের খাঁচার সাথে উৎপাদিত খাদ্য সংরক্ষণ করতে দেখা যায়, সেখানে কবুতরের বিষ্ঠা, পালক খাবারে ছড়িয়ে পরতে দেখা যায়;
৪. ফুচকা ও চটপটিতে ব্যবহৃত সস গরম অবস্থায় নন-ফুডগ্রেড প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করতে দেখা যায়;
৫. ফুচকা ও চটপটির উপকরণ “সিদ্ধ ডিম” ময়লাযুক্ত অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়;
৬. সালাদ তৈরিতে পঁচা গাজর ব্যবহার করতে দেখা যায়।
৭. ফুচকার উপকরণ সিদ্ধ আলু অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়।

এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘন জনিত অপরাধে প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

এ সময় আগামী ১২ দিন প্রতিষ্ঠানটির বানিজ্যিক কার্যক্রম বন্ধ রেখে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়কে অবহিত করে পুনরায় উৎপাদন শুরু করার আদেশ প্রদান করা হয়।

অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া; জনাব মোঃ সিদ্দিকুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক সিটি কর্পোরেশন, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost