1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

বগুড়া শেরপুরে ভুয়া ডাক্তার আটক, জরিমানাসহ বিনাশ্রম কারাদন্ড

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

বৃহস্পতিবার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় ডিগ্রি/ সার্টিফিকেটবিহীন ভুয়া ডাক্তার আটক করা হয়। সুনীল কুমার বিশ্বাস (পিতা-রামচন্দ্র বিশ্বাস) নামক উক্ত কথিত ব্যক্তি দীর্ঘদিন যাবত অপচিকিৎসা, ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধ প্রেস্ক্রিপশন করা ও শল্য চিকিৎসা করে আসছিলেন যা সম্পূর্ণ বেআইনী৷

উক্ত কথিত চিকিৎসক এর চেম্বারে অভিযান চালিয়ে নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ ওষুধ এর পাশাপাশি অপারেশন এর সরঞ্জামাদি পাওয়া যায়। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন,২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিরুল ইসলাম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইদুজ্জামান হিমু। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সাথে ছিল শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনী।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost