1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

গোসাইরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকল বালুবাহী মাহিন্দ্রা, যুবকের মৃত্যু

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী মাহিন্দ্রা বাড়ির ভেতরে ঢুকে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বালুবাহী মাহিন্দ্রাটি বেপরোয়া গতিতে চলছিল। অনেকের ধারণা, দুর্ঘটনার সময় চালক নেশাগ্রস্ত অবস্থায় থাকতে পারেন। তবে চালক নেশাগ্রস্ত ছিলেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মাহিন্দ্রাটি প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এরপর চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশ দিয়ে ছুটে গিয়ে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক মাহিন্দ্রাটির ধাক্কায় গাড়ি ও গাছের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সামন্তসার এলাকার এই সড়কে বালু ও নির্মাণসামগ্রী বহনকারী যানবাহন প্রায়ই অতিরিক্ত গতিতে চলাচল করে। এলাকাবাসী একাধিকবার চালকদের সতর্ক করলেও অনেক চালক তা মানছেন না বলে অভিযোগ।

তাদের দাবি, সড়কটিতে সাধারণ মানুষের পাশাপাশি শিশু ও শিক্ষার্থীদেরও চলাচল রয়েছে। তাই বেপরোয়া ও অসতর্কভাবে ভারী যানবাহন চালানো বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চালক নেশাগ্রস্ত ছিলেন কি না এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost