1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

চাঁদপুরে মাদক বিরোধী সমাবেশে স্বাধীন বাংলাবাজারের উদ্যোগে যুব সমাজের ফুলেল শুভেচ্ছা

মোঃ শরীফ হোসাইন, চাঁদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সমাবেশের প্রধান অতিথি চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীন বাংলা বাজারের যুব সমাজের উদ্যোক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম রাজু, সহ-সভাপতি মো. রাশেদুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সদস্য মো. ফারুক শেখ ও মো. মহিম তালুকদার, সদস্য মো. মহসিন মিজি এবং উপদেষ্টা মো. শাহাদাত হোসেন তালুকদার।

সমাবেশে যুব সমাজের পক্ষ থেকে সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে প্রধান অতিথির পরামর্শ নেওয়া হয়।

এ সময় স্বাধীন বাংলা বাজারের যুব সমাজ মাদকবিরোধী কার্যক্রম পরিচালনায় চাঁদপুর মডেল থানার সহযোগিতা কামনা করেন। জবাবে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ তাদের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, মাদকের বিষয়ে কেউ গোপনে অভিযোগ বা তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

তিনি মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানান। ওসি ফয়েজ আহমেদ স্বাধীন বাংলা বাজারের যুব সমাজের সামাজিক ও মাদকবিরোধী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সমাজ থেকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে স্থানীয় যুব সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost