1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত 

দিলীপ কান্তি নাথ, চট্টগ্রাম 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

শান্তি, মানবতা, অহিংসা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের বার্তা নিয়ে আয়োজিত এই জুলুসে অংশ নিতে ভোর থেকেই নগরীতে আসতে শুরু করেছেন হাজার হাজার আশেকানে রাসূল।এই জশনে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ।

জুলুসটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সারি সারি পতাকা, নবীর শানে নাত-ই রাসূল আর লাখো মানুষের উপস্থিতিতে পুরো চট্টগ্রাম নগরী এখন এক ধর্মীয় আবহে রূপ নিয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুসের ঢল।

শান্তি, মানবতা ও অহিংসার বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও ভোর থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের হাতে রাসূল (সা.)-এর শানে লেখা পতাকা, মুখে দরুদ ও নাতে রাসূলের ধ্বনি।

এবারের জুলুসের নেতৃত্ব দিচ্ছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তাঁর নেতৃত্বেই এই বিশাল র‍্যালি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছে। আয়োজকরা বলছেন, এই জুলুসের মূল উদ্দেশ্য হলো মহানবী (সা.)-এর আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost