1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান গত ২০ আগস্ট এ আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রিমান্ড আবেদনে তিনটি কারণ দেখিয়েছে তদন্ত সংস্থা। সিআইডির দাবি, সালমান শাহর মৃত্যু নিয়ে মামলাটি দীর্ঘদিনের আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনা। ডনকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তারের জন্য ডনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে সিআইডি।

তৃতীয় কারণ হিসেবে বলা হয়েছে, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কী কারণে এবং কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ১২ আগস্ট তার জামিন আবেদন নাকচ করেন আদালত।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। শুরুতে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুকে হত্যা দাবি করা হয়।

দীর্ঘ তদন্তের পর সিআইডি সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল। তবে পরবর্তীতে আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের প্রক্রিয়া শুরু হয়।

বর্তমানে মামলাটিতে সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost