1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

বড়ইবাড়ি আলহাজ্ব কাসিম উদ্দিন কলেজের এড হক কমিটির সভাপতি হলেন ভিপি ইব্রাহিম

মোঃ নজরুল ইসলাম, কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বরইবাড়ি আলহাজ্ব কাসিম উদ্দিন ইন্সটিটিউট কলেজের এড হক কমিটির সভাপতি নির্বাচিত হলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রকৃত শিক্ষা অনুরাগী এবং খ্যাতিমান সমাজসেবক আ ন ম ভিপি ইব্রাহিম খলিল।

চলতি বছরের ২২ শে জুলাই আবেদনের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে ১২ ই আগস্ট ২০২৬ইং সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে অত্র কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুশীল চন্দ্র কে সদস্য সচিব ও সাধারণ শিক্ষক সদস্য হারুন অর রশিদ এবং অভিভাবক সদস্য হিসেবে দিলীপ কুমার গোপকে নির্বাচিত করা হয়।

এই কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ হতে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত রায়হান বলেন, এই কমিটি দক্ষ এবং বিচক্ষণতার মাধ্যমে যাচাই-বাছাই পূর্বক গঠিত হয়েছে। অত্র কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য নবগঠিত কমিটির সভাপতি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost