1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সাতক্ষীরা ধুলিহরে গাজা এবং ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক

‎আজহারুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত
ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর জাহানাবাজ নারকেলতলার মোড়ে গাজা এবং ইয়াবাসহ জনতার আটক আজহারুল ইসলাম (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ‎ধৃত যুবক আজহারুল ইসলাম কোমরপুর গ্রামের দক্ষিণপাড়ার শামসের জমাদ্দারের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানাবাজ গ্রামের সোহরাব হোসেনের পুত্র আমিনুর রহমান (৪০) এর বাড়ি থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় মাদকাসক্ত যুবকদের একটা অংশ মাদক সংগ্রহ করে। স্থানীয় সচেতন মহল প্রমাণের অভাবে কেউ কিছু বলতে না পেরে সুযোগের অপেক্ষা করছিল।

অবশেষে শুক্রবার (১০) জুলাই) সকালে আমিনুরের বাড়ি থেকে অভিযুক্তকে অস্বাভাবিক অবস্থায় বের হতে দেখে তার দেহতল্লাশি করে ইয়াবা ট্যাবলেট এবং আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সাতক্ষীরা সদর থানায় খবর দিলে পুলিশের একটা চৌকস টিম অভিযুক্ত আজারুলকে হেফাজতে নেন।

পরে স্থানীয় মাদক ব্যবসায়ী আমিনুরের বাড়ি তল্লাশি করে বাড়ির নিকটবর্তী আম বাগানের একটি গর্ত থেকে আরো আনুমানিক এক(১) কেজি গাজাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে অফিসার ইনচার্জ মাসুদুর রহমান প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

‎জানা গেছে, পুলিশ কিছুদিন আগে মাদক ব্যবসার অভিযোগে আমিনুরকে (৩৭) গ্রেফতার করে। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা কারাগারে থাকলেও তার নিজ বাড়িতে অবলীলায় চলছে মাদক ব্যবসা। স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুরপত্নী বীতি (৩০) স্বামীর অবর্তমানে এই ব্যবসা চালাচ্ছে।

‎সচেতন মহলের দাবি, স্থানীয় আরো কয়েকটি স্পটে মাদক ব্যবসা চলছে অকপটে। মাদকাসক্ত যুবসমাজের দ্বারা এলাকায় প্রতিনিয়ত চুরি, ছিনতাইসহ নানান অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে আসছে। এতে পারিবারিক অস্থিরতা ও সহিংসতার মত ঘটনা ঘটছে অহরহ। সচেতন এলাকাবাসী অবিলম্বে মাদক নির্মুলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost