বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা দ্বি বার্ষিকী সম্মেলন যাকঝমক ভাবে বৃহস্পতিবার বিকেল ৫ টায় শরীয়তপুরের সদর উপজেলার বালাখানা মারকাজে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এর সাংগঠনিক কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন মৃধা।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর কেন্দ্রীয় পরিদর্শক মুফতি মোঃ মুহিব্বুল্লাহ মারুফ।সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর ২৬-২৭ সেশনের সভাপতি মুফতি নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা বেলাল হোসেন,সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর হাসান খান, সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল ইসলাম।
বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড শরীয়তপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ লোকমান বিন সালেহের সভাপতিত্বে ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর হাসান খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া সরদার, বাংলাদেশ মুজাহিদ কমিটির শরীয়তপুর জেলা শাখার ছদর মুফতি ফেরদৌস আহমেদ, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা শাখা সেক্রেটারি মুফতি হাফিজুর রহমান শরিয়তপুরী প্রমূখ।
বক্তারা দ্বীনি শিক্ষার গুরুত্বারোপ করে বলেন, দ্বীনি শিক্ষার বিকল্প কোন কিছু নাই, জাগতিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা ও চাই।
৬৮ হাজার গ্রামের সকল মসজিদে কুরআনুল কারীমের মকতব চালু রাখতে হবে।
Leave a Reply