1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বগুড়ার শিবগঞ্জে রাইস মিল মালিক হত্যা মামলায় গ্রেফতার – ০২

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

বগুড়া শিবগঞ্জে রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিক মোহাম্মদ আলী সরকারকে (৫০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার তিন দিনের মাথায় তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ থানার আটমূল ইউনিয়নের পুটখোর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৩) এবং কাঠগড়া গ্রামের আব্দুল বারিক সাকিদারের ছেলে মোঃ আব্দুল আলিম (৪০)।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মোহাম্মদ আলী সরকার নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে স্থানীয় ফুলতলা ঈদগাহ মাঠ সংলগ্ন তার রাইস মিলে পাহারা দিতে যান। সেখানে ঘুমিয়ে থাকা অবস্থায় ৬ জুলাই রাত দেড়টার দিকে ৫-৬ জনের একটি ডাকাত দল ট্রান্সফরমার চুরি করতে আসে।

বিষয়টি বুঝতে পেরে মোহাম্মদ আলী বাধা দিলে ডাকাতরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। এক পর্যায়ে ডাকাত সদস্যরা তাকে চিনে ফেলার ভয়ে মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থলেই হত্যা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost