1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সতর্ক করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

বাংলাদেশজুড়ে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এখন তুঙ্গে। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের আবেগে মুখর পুরো দেশ। তবে এই আনন্দ যেন কোনোভাবেই সহিংসতা বা প্রাণহানিতে রূপ না নেয়, সেই আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্পিকারের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ যেন বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে ফুটবল নিয়ে উন্মাদনা সবচেয়ে বেশি। দেশের মানুষ বিভিন্ন মাধ্যমে বিশ্বকাপ উপভোগ করছেন এবং প্রিয় দলের সমর্থনে মেতে উঠেছেন।

তবে এই উন্মাদনার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, তার কাছে থাকা তথ্য অনুযায়ী বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যে ১০ জনের প্রাণহানি ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক।

তিনি বলেন, খেলা মানুষের আনন্দের জন্য। খেলাকে ঘিরে উচ্ছ্বাস থাকবে, আবেগ থাকবে, প্রিয় দলের জয়-পরাজয় নিয়েও আলোচনা হবে। কিন্তু কোনো অবস্থাতেই সেই আবেগ যেন সহিংসতায় রূপ না নেয়।

আমিনুল হক আরও বলেন, ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় তাদের সমর্থকরা হতাশ। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকরা শিরোপার স্বপ্ন দেখছেন। তবে এই প্রতিদ্বন্দ্বিতা যেন শুধুই সমর্থনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। দেশের কোথাও যেন ফুটবলকে কেন্দ্র করে আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, সেই আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বিশ্বকাপের আনন্দ সবাই মিলে উপভোগ করুন, কিন্তু খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত বা সহিংসতায় জড়াবেন না। ফুটবল হোক আনন্দ, সম্প্রীতি ও উৎসবের প্রতীক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost