1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ১ হাজার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

‎গাজীপুরের কালিয়াকৈরে ১ হাজার ৮০ পিস ইয়াবাসহ মোঃ আতিকুল ইসলাম আলম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ‎সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিরচালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতার ব্যক্তি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার চর ভুরুঙ্গামারী এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি বর্তমানে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় খালেকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
‎মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতিকুল ইসলাম আলমকে ১ হাজার ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost