গাজীপুরের কালিয়াকৈরে ১ হাজার ৮০ পিস ইয়াবাসহ মোঃ আতিকুল ইসলাম আলম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিরচালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার চর ভুরুঙ্গামারী এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি বর্তমানে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় খালেকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতিকুল ইসলাম আলমকে ১ হাজার ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।