1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিপিএম পদক অর্জন করায় জাহাঙ্গীর আলমকে সাভার উপজেলা সাংবাদিক সমিতির অভিনন্দন

মোঃ মোস্তাফিজার রহমান আকাশ , সাভার, ঢাকা
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) অর্জন করায় ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাভার উপজেলা সাংবাদিক সমিতি। পেশাগত দক্ষতা, সাহসিকতা, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁর এ অর্জনকে দেখছে সংগঠনটি।

২০২৬ সালের বাংলাদেশ পুলিশ পদকপ্রাপ্তদের তালিকায় জাহাঙ্গীর আলমের নাম চূড়ান্ত হয়েছে। ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) পদে যোগ দেন। এরপর থেকে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ ঢাকা জেলা পুলিশের উত্তরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে দায়িত্ব পালন করছেন তিনি।

দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত ও মামলার পলাতক আসামি গ্রেপ্তার, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান, নাশকতা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও তদারকিতে তাঁর ভূমিকা রয়েছে। তাঁর দায়িত্বকালীন সময়ে সাভার-আশুলিয়ায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের একাধিক সফল অভিযান ও গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।

সাভার উপজেলা সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন, সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অসামান্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতা এবং দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে জাহাঙ্গীর আলমের বিপিএম পদক অর্জন গৌরবের বিষয়। তাঁর এ অর্জন আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সমিতির পক্ষ থেকে মো. জাহাঙ্গীর আলমের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন এবং ভবিষ্যৎ দায়িত্ব পালনে আরও সাফল্য কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost