1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

চাঁদপুরে ডোপ টেস্টের ভয়ে ফাঁড়ি থেকে পলাতক এসআই মামুন

মোঃ শরীফ হোসেন, চাঁদপুর
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

চাঁদপুরে ডোপ টেস্টের ভয়ে ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক এসআই এর বিরুদ্ধে। অভিযুক্ত ওই এসআইয়ের নাম মামুন উর রশিদ ।তিনি শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে এসআই হিসেবে দায়িত্বরত আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম। তিনি বলেন, তার চলাফেরা সন্দেহ জনক হওয়ায় এসপি স্যারের নির্দেশে গতকাল আমরা তার ডোপ টেস্ট করাতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করেই তাকে পাওয়া যায়নি। তার বাসায় গিয়েও আমরা তাকে পাইনি।এখন আমরা বিধি মোতাবেক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

জানাযায়,ডোপ টেস্টের কথা শুনেই চাঁদপুর থেকে পালিয়ে যায় এসআই মামুন উর রশিদ।

এদিকে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে যারা মাদক নির্মূলে সাহসী ভূমিকা রাখবে তারাই যদি মাদকের সাথে জড়িয়ে পড়ে তাহলে কি সত্যিকার অর্থে মাদক নির্মূল সম্ভব হবে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost