1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

রাঙ্গাবালী সোনারচরে গবাদিপশু চড়াতে গিয়ে বজ্রপাতে রাখালের মৃত্যু

সাব্বির কাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় বজ্রপাতে রফিক মাঝি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সোনার চরে গবাদিপশু চড়াতে যান রফিক মাঝি। পরে তিনি একটি নৌকায় বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতরভাবে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত রফিক মাঝি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের বাসিন্দা।

রফিক মাঝির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে, বজ্রপাতের সময় নদী, চর ও খোলা মাঠের মতো উন্মুক্ত স্থানে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost