1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শরীয়তপুরে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ৩

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিওতে বিক্ষোভ মিছিলের এ দৃশ্য দেখা যায়। ভিডিওতে শতাধিক মানুষকে সড়কে মিছিল করতে দেখা যায়। তাদের অনেকের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল।

মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘আজকের এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’—এমন স্লোগান দিতে শোনা যায়। মিছিলকারীদের বহন করা ব্যানারে ‘১৫ আগস্ট শোক র‍্যালি’ লেখা ছিল। ওই ব্যানারে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবিও দেখা যায়।

স্থানীয় সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, মিছিলটি ঢাকা-শরীয়তপুর মহাসড়কের ওপর অনুষ্ঠিত হয়। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে বলে স্থানীয়রা জানান। স্থানীয় সূত্রের দাবি, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশনায় এবং শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সংগঠক শেখ সেলিমের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। তবে এ অভিযোগের বিষয়ে ইকবাল হোসেন অপু ও শেখ সেলিমের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তুষার আহমেদ রাতুল (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯) নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “ঘটনাস্থল থেকে তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। ঘটনাস্থল নড়িয়া থানার আওতাধীন হওয়ায় আটক ব্যক্তিদের মোটরসাইকেলসহ নড়িয়া থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। নড়িয়া থানা পুলিশ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।”

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost