1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শরীয়তপুরে বিদ্যুতের সংকট মোকাবেলায় জনসচেতনতায় সভা অনুষ্ঠিত

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত

দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায়, বিদ্যুৎ ব্যবস্থাপনা  নিরাপদ রাখতে  ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের  উদ্বুদ্ধকরণে শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বরে সভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ২৪ আগষ্ট সোমবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান।

ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শহীদুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির  ডিজিএম (সদর-কারিগরী) নাজমুল হাসান, এজিএম (এমএস)শাওন আহামেদ, জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান, মার্কেন্টাল ব্যাংক ভোজেশ্বর বাজার শাখার ম্যানেজার আশরাফুল ইসলাম, ভোজেশ্বর  পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোবায়ের হোসেন, জপসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর,  ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের সচিব রাকিব হোসেনসহ ঐতিহ্যবাহী ভোজেশ্বর বাজারে ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পরিমিত ও সাশ্রয় বিদ্যুৎ ব্যবহারে  সাধারণ সকল পল্লী বিদ্যুতের সকল শ্রেণীর  গ্রাহকদের প্রতি আহ্বান জানান সভায় বক্তারা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost