ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকত। ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকত।
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
নিহত আল আমিন সৈকত ভৈরবপুর উত্তরপাড়ার আড়াই বেপারি বাড়ির ব্যবসায়ী জসিম মিয়ার ছেলে। তিনি ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় আল আমিন সৈকতের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ‘আলশেফা জেনারেল হাসপাতালে’ নেন। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সাবেক কাউন্সিলর সৈকতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশ এরই মধ্যে অভিযানে নেমেছে।
Leave a Reply